এখনই পাকিস্তান সফর নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিজেদের মাটিতে ‘আন্তর্জাতিক ক্রিকেট’ ফিরিয়ে আনতে সেই চেষ্টা থাকাটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবতা যে সত্যিই কঠিন, তা আরেকবার পিসিবিকে জানিয়ে দিল শ্রীলঙ্কা।২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলকে বহনকারী বাসে গুলি চালায় জঙ্গিরা। অল্পের জন্য প্রাণে রক্ষা পান ক্রিকেটাররা। ভয়, আতঙ্কে দেশে তড়িঘড়ি করে ফিরে যায় শ্রীলঙ্কা। এর পর থেকেই নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে পাকিস্তান সফর থেকে বিরত আছে ক্রিকেট খেলুড়ে দেশগুলো। অন্যদের আনতে ব্যর্থ হয়ে পাকিস্তান দ্বারস্থ হয় শ্রীলঙ্কার। প্রস্তাব দেয়, পাকিস্তান সফরে আসার। তবে পাকিস্তানকে আশাহত করে শ্রীলঙ্কা জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে পাকিস্তান সফর সম্ভব নয়। নিরাপত্তা ‘ছাড়পত্র’ পেলে তবেই এই দেশ সফরের আসবেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা।‘গত তিন-চার মাস থেকে পাকিস্তানের কাছ থেকে অনুরোধ পেয়ে আসছি আমরা। কিন্তু আমরা পিসিবিকে জানিয়ে দিয়েছি, সেখানে দল পাঠানোর আগে নিরাপত্তা ছাড়পত্র প্রয়োজন’—নিজেদের অবস্থান জানিয়ে বলেছেন, শ্রীলঙ্কা ক্রিকেটের সেক্রেটারি নিশান্ত রানাতুঙ্গা।রানাতুঙ্গা আরও বলেন, ‘কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট। অন্যতম বন্ধু হিসেবে আমরা অবশ্যই দেশটিকে সহায়তা করতে চাই। কিন্তু আমাদের নিজেদের ক্রিকেটারদের নিরাপত্তার দিকটাও দেখতে হবে।’পিসিবির মুখপাত্র নাদিম সারওয়ার গতকাল রোববার বলেছিলেন, ‘আগামী অক্টোবর-নভেম্বরে পাকিস্তানে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেওয়ার জন্য শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানিয়েছি আমরা। তাদের পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে। এখন তাদের সাড়ার অপেক্ষায় আছি আমরা।’ ওয়েবসাইট।