এখনো দেল পিয়েরো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলেসান্দ্রো দেল পিয়েরো যে এখনো খেলছেন, সেটা বোধ হয় অনেকেই ভুলে গেছেন। বয়স এখন ৩৯, সাবেক জুভেন্টাস প্লেমেকারের বুটজোড়া তুলে রাখার সময় ফুরিয়েছে অনেক আগেই। অস্ট্রেলিয়ান ক্লাব সিডনি এফসির সঙ্গে চুক্তিটা শেষ হয়েছে গত মৌসুমেই। তার পরও খেলা চালিয়ে যেতে চান ক্লাবহীন দেল পিয়েরো, ‘আমার জন্য যেটা ভালো হয় সেটা আমাকে বেছে নিতে হবে। কিন্তু আমি খেলা চালিয়ে যেতে চাই। এটাই আমার ভালোবাসা। আমি বুঝি ৯০ বছরেও এটা থাকবে, তবে আরও অন্তত এক বছর খেলা চালিয়ে যাওয়ার মতো অবস্থায় আছি আমি।’ সামনের শনিবার অস্ট্রেলিয়াতেই পুরোনো ক্লাব জুভেন্টাসের সঙ্গে খেলবেন দেল পিয়েরো। এএফসি অল-স্টার একাদশ বনাম জুভেন্টাস ম্যাচে অধিনায়কও থাকবেন সাবেক এই ইতালিয়ান তারকা। এএফপি।