এখনো অনিশ্চিত মাইকেল ক্লার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সফরে প্রথম তিনটি টেস্টেই হারের মুখ দেখে সিরিজ পরাজয় নিশ্চিতই হয়ে গেছে অস্ট্রেলিয়ার। এখন সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে সফরকারীদের নামতে হবে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর মিশন নিয়ে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে অধিনায়ক মাইকেল ক্লার্ক মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। আগামীকাল সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ক্লার্ক।মোহালি টেস্টে ফিল্ডিং করার সময় পিঠের মাংসপেশিতে টান ধরায় খানিকটা সমস্যায় ভুগছিলেন মাইকেল ক্লার্ক। তবে ইনজুরি কাটিয়ে আজ অনুশীলনে অংশ নিতে পারলেও আগামীকালের দিল্লি টেস্টে শেষ পর্যন্ত তিনি মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা আছে। এ প্রসঙ্গে ক্লার্ক বলেছেন, ‘আমার হাতে এখনো ২৪ ঘণ্টা সময় আছে। এ সময়ের মধ্যে আমি নিশ্চিত হতে পারব, সবকিছু ঠিকঠাক আছে কি না। সকালেই চূড়ান্ত সিদ্ধান্তটা নেওয়া হবে।’ ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেওয়ার পর এখন পর্যন্ত একটি টেস্টেও ইনজুরির কারণে অনুপস্থিত থাকেননি মাইকেল ক্লার্ক। এই বিষয়টিই হয়তো বাড়তি অনুপ্রেরণা জোগাবে ডানহাতি এই ব্যাটসম্যানকে।— পিটিআই