এখনো অনেক দেওয়ার আছে তাঁর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের প্রজন্মের সেরা মিডফিল্ডার তো বটেই, দক্ষতা আর নৈপুণ্যে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড নিজেকে নিয়ে গেছেন ইংল্যান্ডের সর্বকালের সেরাদের কাতারে। ক্লাব, জাতীয় দল—দুই জায়গাতেই ছিলেন প্রায় ‘অটোমেটিক চয়েস’। কিন্তু বয়স যেন তাঁকে পেছনে টানতে চাইছে। কিন্তু ল্যাম্পার্ড নিজে তা বিশ্বাস করেন না।তিনি বরং জোর দিয়েই বলছেন, শীর্ষ পর্যায়ে খেলাটা ঠিকই চালিয়ে যেতে পারবেন। বলেছেন এখনো অনেক কিছু তাঁর দেওয়ার আছে, ‘৩০ বছর পেরিয়ে গেলেই লোকে দ্রুতই আপনাকে ‘বাতিল’ লিখে দেয়। তবে তারা প্রমাণ পেতে পারে, প্রচুর খেলোয়াড় এই বয়সেই তার সেরা সময়টা কাটায়।’ ওয়েবসাইট।