এখনো অপ্রস্তুত বঙ্গবন্ধু স্টেডিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ মে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হচ্ছে মহিলা এশিয়া কাপ ফুটবল বাছাই পর্বের ‘বি’ গ্রুপের খেলা। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও খেলবে থাইল্যান্ড, ইরান ও ফিলিপাইন। আন্তর্জাতিক এই টুর্নামেন্ট শুরুর মাত্র সপ্তাহ খানেক বাকি, কিন্তু এখনো প্রস্তুত নয় ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়াম।৫ মে হেফাজতে ইসলামের কর্মীদের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে আছে প্রেসবক্স, ডাগআউট। ইলেকট্রনিক টাইমার নষ্ট। জ্বালিয়ে দেওয়া ফ্লাডলাইটের বৈদ্যুতিক তারও ঠিক করা হয়নি। কবে ঠিক করা হবে বাফুফে কর্মকর্তারা জানেন না। ড্রেসিংরুমের রেফ্রিজারেটর ও ইউরেনাল নষ্ট, টাইলস নেই, চেয়ার নেই। দেয়ালের রং উঠে গেছে অনেক জায়গায়। এরই মাঝে ১৮ মে স্টেডিয়াম পরিদর্শনে আসবেন এএফসির নিরাপত্তা কর্মকর্তা ও ম্যাচ কমিশনার। এসব নিয়ে বেশ বিপাকেই আছে বাফুফে। বারবার জাতীয় ক্রীড়া পরিষদে এসব সমস্যার কথা জানিয়ে চিঠি দিয়েও কোনো লাভ হয়নি বলে জানালেন এক কর্মকর্তা। সময়মতো এগুলো ঠিক না হলে ভালো বিপদেই পড়বে ফেডারেশন।