এখনো আশায় আব্রামোভিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্ব নিয়েই রবার্তো ডি মাত্তেও চেলসিকে পাল্টে দিয়েছেন রূপকথার মতো। বাইরে থেকে তো বটেই, চেলসির ঘরে থেকেও দাবি উঠেছে, ডি মাত্তেওকেই রেখে দেওয়া হোক স্থায়ী কোচ হিসেবে। কিন্তু রোমান আব্রামোভিচ ঘরে-বাইরের এই দাবি এড়িয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। চেলসির রুশ মালিকের মনোজগতে এখনো পেপ গার্দিওলা। রুশ ধনকুবেরের বিশ্বাস, গার্দিওলার মনোভাব পরিবর্তন করে ঠিকই নিয়ে আসতে পারবেন স্ট্যামফোর্ড ব্রিজে।কিছুদিন আগে খবর বেরোয়, চেলসির ভবিষ্যৎ কোচ হিসেবে গার্দিওলাই আব্রামোভিচের এক নম্বর লক্ষ্য। কিন্তু সম্প্রতি বার্সেলোনার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে গিয়ে গার্দিওলা জানিয়ে দেন, স্বল্পমেয়াদি কোনো দায়িত্বই তিনি আর নেবেন না। চার বছর টানা কাজ করে তিনি ক্লান্ত। একটা বছর বিশ্রাম নেবেন।কিন্তু দ্য টাইমস-এর খবর, আব্রামোভিচ এখনো বিশ্বাস করেন যে গার্দিওলা তাঁর মন বদলাবেন। ঘোষণামতো এই মাস শেষেই বার্সেলোনার কোচের পদ থেকে সরে দাঁড়াবেন গার্দিওলা। তার পরই বিশ্রাম। কিন্তু আব্রামোভিচের ধারণা, পারিবারিক ছুটি কাটিয়ে ৪১ বছর বয়সী গার্দিওলা দ্রুতই ক্লাব ম্যানেজমেন্টে ফিরে আসবেন। আর সেই অপেক্ষাতেই বসে আছেন তিনি। গার্দিওলা যদি মত পরিবর্তন করেই ফেলেন, তাঁকে লোভনীয় বেতনে নিয়ে আসা হবে স্ট্যামফোর্ড ব্রিজে।টাইমস-এর খবরে অবশ্য এটাও বলা হয়েছে, ফ্রান্সের জাতীয় দলের কোচ লরাঁ ব্ল্যা, এভারটনের কোচ ডেভিড ময়েস, টটেনহামের কোচ হ্যারি রেডন্যাপও আছেন আব্রামোভিচের রাডারে। ওয়েবসাইট।