এখনো উন্নতির আশায় আমলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই টেস্টের সিরিজেই ৪৯০ রান। ভারতের বিপক্ষে অসাধারণ একটা সিরিজ কাটানোর পর ভারতীয় এক পত্রিকার মুখোমুখি হাশিম আমলা কলকাতায় পুরস্কার বিতরণী মঞ্চেই জানিয়েছিলেন আপনার বিশ্রাম দরকার। পর্যাপ্ত বিশ্রাম পেয়েছেন আপনি?হাশিম আমলা: হ্যাঁ। আজই (গতকাল) বিকেলে ফ্লাইট আমাদের। বিশ্রামের জন্য এটাই যথেষ্ট। সিরিজে ৪৯০ রান এবং দুই টেস্টে ২৪ ঘণ্টা ধরে ব্যাটিং করলেন...আমলা: আমার মনে হয় না আমার মধ্যে বিরাট রূপান্তর ঘটেছে। আপনি যত বেশি টেস্ট খেলবেন আরও ভালো ব্যাটসম্যান হয়ে ওঠার সুযোগ আপনার ততটাই। নাগপুরে দলকে জেতানোর জন্য আমাদের রানটা ছিল গুরুত্বপূর্ণ এবং কলকাতায় আমরা নিজেরাই দলকে কোণঠাসা করে ফেলেছি। আমি খুশি যে আমার জন্য সিরিজটা সফল হয়েছে। যখন আমি চারদিকে তাকাই, আমার চেয়েও সিরিজে ভালো করা অনেক ব্যাটসম্যান দেখতে পাই। এখনো উন্নতি করতে হবে আমাকে। আমার আরও ভালো করার সুযোগ আছে। আপনি কি মনে করেন নিজের সেরা ক্রিকেটই খেলছেন এখন?আমলা: আমার মনে হয় না কোনো ব্যাটসম্যান এমনটা বলতে পারে যে সে সম্পূর্ণ। বিশ্বে একশটিরও বেশি টেস্ট খেলা ব্যাটসম্যান অনেক আছে, আছে তাদের অনেক অনেক সেঞ্চুরি। আমি খেলেছি মাত্র ৪০টি টেস্ট, তাদের সামনে আমি কিছুই না। আমার স্বীকার করতে দ্বিধা নেই যে অনেক দুর্বলতা আছে আমার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের সিরিজ শুরুর আগে অবশ্যই আমি আরও উন্নতি করতে চাই। ঘরের মাঠে ভারতীয় বোলারদের আপনার মতো যন্ত্রণার কারণ হতে পারা ব্যাটসম্যানের সংখ্যা খুবই কম। আপনার আদর্শ হিসেবে বিশেষ কেউ কি আছে?আমলা: যখন খেলা শুরু করি, আমার টেকনিক নিয়ে প্রশ্ন ছিল। তবে ছোটখাটো কিছু বিষয় ঠিক করা ছাড়া আমি আমার ব্যাটিং স্টাইলে বড় কোনো পরিবর্তন আনিনি। তবে বেড়ে ওঠার সময় ব্রায়ান লারা, স্টিভ ওয়াহ সব সময়ই আমার প্রেরণা ছিলেন। ব্যাটিংয়ের তিন নম্বরে রাহুল দ্রাবিড় এবং রিকি পন্টিংয়ের মতোই শক্তিশালী হয়ে উঠছেন আপনি...আমলা: যারা এটা বলছে, ভুল বলছে। রাহুল এবং পন্টিং হাজার হাজার রান করেছেন, দুজনেই একশর বেশি টেস্ট খেলেছেন। বিশ্বের সবখানেই রান পেয়েছেন রাহুল। বিশ্বের সেরা তিন কিংবা পাঁচজনের তালিকা করতে গেলেই তাঁদের নাম আসে। তাঁদের পাশে আমার নামটা রাখা হলে তাঁদের প্রতি অবিচারই করা হয়। ভারত সিরিজের প্রস্তুতিটা কেমন ছিল?আমলা: এই উপমহাদেশে খেলতে আসার আগে সাধারণত ভালো প্রস্তুতি নেয় দক্ষিণ আফ্রিকা। আমিসহ দলের বেশ কয়েকজন এখানে আগেও এসেছি। স্পিন এবং রিভার্স সুইংয়ের বিপক্ষে অনুশীলন করেছি আসার আগে। এ নিয়ে আলোচনা হয়েছে, কয়েকটি ট্রেনিং সেশনও হয়েছে আমাদের। আমার মনে হয় এটা খুব কাজে লেগেছে। স্পিনার না পেসার—কাদের মুখোমুখি হওয়া বেশি কঠিন বলে মনে করেন?আমলা: খুবই কঠিন প্রশ্ন। ম্যাচের একেক পর্যায়ে একেক বোলারকে কঠিন মনে হয়। শুরুতে ইশান্তকে (শর্মা) খেলাটা কঠিন, আবার বল রিভার্স সুইং করতে শুরু করলে জহিরকে (খান) খেলাটা কঠিন হয়ে পড়ে। পুরোনো বলে হরভজন (সিং), (অমিত) মিশ্রও কার্যকর বোলার। শেষ ওভারের আগের ওভার পর্যন্ত খেলা হয়েছে ইডেন টেস্টে। অবাক হননি?আমলা: একপর্যায়ে কিছুটা হয়েছিলাম। একের পর এক যখন উইকেট পড়ছিল, তখন টিকে থাকাটাই কঠিন ছিল আমাদের জন্য। তবে ৮ উইকেট পড়ার পর ওয়েইন পারনেল ও মরনে মরকেল যেভাবে খেলেছে তা দুর্দান্ত। তুলনামূলকভাবে তারা অনভিজ্ঞ, কিন্তু তাদের সম্ভাবনাটা তারা দেখিয়েছে। তারা নির্ভার ছিল। স্পিনার ও সিমারদের যেভাবে সামলেছে তারা, সেটা ছিল অসাধারণ। ওয়ানডে সিরিজটাকে কীভাবে দেখছেন?আমলা: আমি খুব বেশি দূর ভাবছি না। ২০টির মতো ওয়ানডে খেলেছি আমি। তবে আবার ওয়ানডে খেলার সুযোগ পেয়ে আমি খুশি। ম্যাচগুলোয় ভালো করতে চাই। আপনাকে খুব গম্ভীর দেখায়....আমলা: আমার মনে হয় না কথাটি সত্য। আমার সতীর্থদেরই না হয় জিজ্ঞাসা করুন। জিতলে উপভোগ করার চেষ্টা থাকে আমারও। শেষ দিনে টেস্ট বাঁচানোর চাপ ছিল সেদিন... মনোযোগ যাতে ঠিক থাকে সে চেষ্টা ছিল আমার। তবে আমি হাসি না, এটা সত্য নয়।