এখনো দ্রাবিড়ের প্রেরণা শচীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকারকে প্রেরণা হিসেবে দেখেন অনেকেই। ভারতীয় ক্রিকেটাররা তো বটেই, ‘চিরশত্রু’র দেশ পাকিস্তানের ক্রিকেটারদের অনেকেই লিটল মাস্টারকে প্রেরণার মানদণ্ড হিসেবে দেখেন। ব্যতিক্রম নন শচীনের দীর্ঘসময়ের সঙ্গী রাহুল দ্রাবিড়ও।কেরিয়ারের শেষ প্রান্তে এসে দ্রাবিড় বলছেন, ‘১৯৯৭ সালে শচীনের নেতৃত্বে খেলেছি আমি। ও তখন ছিল আমার প্রেরণা। ওর প্রতি আমার মানসিকতা ঠিক আগের মতোই রয়ে গেছে।’দুজনের বয়স ৩৮। তবে বয়সে শচীনের চেয়ে তিন মাসের বড় দ্রাবিড়। বয়সের দিক থেকে পিছিয়ে থাকলেও অভিজ্ঞতায় অবশ্য ‘সিনিয়র’ শচীন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক ১৯৮৯, আর দ্রাবিড়ের ১৯৯৬ সালে। দীর্ঘ সময় একসঙ্গে খেলার অভিজ্ঞতা থেকেই দ্রাবিড় বলছেন, ‘শচীন বিস্ময়কর। দুই-তিন বছর ধরে ও অবিশ্বাস্যরকম ভালো খেলে যাচ্ছে। সম্ভবত এটাই ওর জীবনের সেরা ব্যাটিং।’ ওয়েবসাইট।