এখনো পুরো পাওনা পাননি যাঁরা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসর শেষ হয়েছে সাত মাসেরও বেশি সময় আগে। তবে এখনো ছয় বিদেশিসহ ৫৪ জন ক্রিকেটারের পুরো টাকা পরিশোধ করেনি বিপিএলের ছয়টি ফ্র্যাঞ্চাইজি।বিপিএলের পুরো টাকা না পাওয়া ৫৪ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেটারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ক্রিকেটারদের পাওনা পরিশোধ নিয়ে দীর্ঘ সময় ধরে নানা কথাবার্তা চললেও তালিকা প্রকাশের ঘটনা এটাই প্রথম।বিদেশি ক্রিকেটারদের মধ্যে এখনো যাঁরা বিপিএলের পুরো পাওনা পাননি তাঁরা হলেন: কাইরন পোলার্ড, আজহার মাহমুদ, অ্যালেক্সি কেরভেজ, ড্যারেন স্টিফেনস, নিয়াল ও’ব্রায়েন, হার্শেল গিবস ও মুত্তিয়া মুরালিধরন।খুলনা রয়্যালসের হার্শেল গিবস ক্রিকইনফোর কাছে স্বীকার করেছেন, পুরো টাকা তিনি পাননি। তবে এখনো কী পরিমাণ অর্থ পরিশোধ বাকি রয়েছে, তা প্রকাশ করতে রাজি হননি দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেটার। এদিকে শ্রীলঙ্কান তারকা স্পিনার মুরালিধরনের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, পাওনা অর্থের শতকরা ৭৫ ভাগ তিনি পাননি। এর মানে, চিটাগং কিংসের কাছে এখনো তাঁর পাওনা ৭৫ হাজার মার্কিন ডলার।পুরো পাওনা না পাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে পাঁচজন রয়েছেন ‘আইকন’ খেলোয়াড়। চিটাগং কিংসের আইকন খেলোয়াড় তামিম ইকবাল এ সপ্তাহের শুরুতে অভিযোগ করেছিলেন, এখন পর্যন্ত পাওনার একটা টাকাও তিনি পাননি।বিপিএলের পুরো পাওনা না পাওয়াদের তালিকা—ঢাকা গ্ল্যাডিয়েটরস: মোহাম্মদ আশরাফুল, নাজমুল হোসেন, ইলিয়াস সানি, ধীমান ঘোষ, এনামুল হক, মেহরাব হোসেন জুনিয়র, নাজিমউদ্দিন, কাইরন পোলার্ড, আজহার মাহমুদ, অ্যালেক্সি কেরেভেজ ও ড্যারেন স্টিফেনস।চিটাগং কিংস: তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, ফরহাদ রেজা, এনামুল হক জুনিয়র, জহুরুল ইসলাম, আরাফাত সানি ও মুত্তিয়া মুরালিধরন।সিলেট রয়্যালস: অলক কাপালি, নাঈম ইসলাম, ইমরুল কায়েস, শুভগত হোম চৌধুরী, আরাফাত সালাহউদ্দীন, নূর হোসেন, তালহা জুবায়ের ও নাবিল সামাদ।দুরন্ত রাজশাহী: মুশফিকুর রহিম, জুনায়েদ সিদ্দিকী, সৈয়দ রাসেল, সাকলায়েন সজীব, আরিফুল হক, মিজানুর রহমান, আসিফ আহমেদ, মুখতার আলী, সাব্বির রহমান ও মুনীর হোসেন।বরিশাল বার্নার্স: শাহরিয়ার নাফিস, সোহরাওয়ার্দী শুভ, মমিনুল হক, আলাউদ্দীন বাবু, সোহাগ গাজী, মিঠুন আলী, ফরহাদ হোসেন ও নাজমুল হোসেন।খুলনা রয়্যাল বেঙ্গলস: ডলার মাহমুদ, সগীর হোসেন, মার্শাল আইয়ুব, নাসির হোসেন, নাজমুল হোসেন, শফিউল ইসলাম, শাহাদাত হোসেন, মাইশুকুর রহমান, নিয়াল ও’ব্রায়েন ও হার্শেল গিবস।