এখনো বিপদের মুখে ওয়েস্ট ইন্ডিজ
ডমিনিকা টেস্টের প্রথম ইনিংসে ১৪৩ রানে পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করার পর মাত্র ৪০ রানেই কাইরন পাওয়েল, আদ্রিয়ান বারাথ ও ড্যারেন ব্রাভোর উইকেট হারিয়ে বিপদের মুখে পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর ক্রিক এডওয়ার্ডের ১১০ রানের অসাধারণ শতকটির পরও হারের আশঙ্কা কাটেনি স্বাগতিকদের। গতকাল ৬ উইকেটের বিনিময়ে ২২৪ রান সংগ্রহ করে চতুর্থ দিন শেষ করেছে তারা। ৭৩ রান নিয়ে অপরাজিত থেকে উইন্ডিজ শিবিরে আশার আলো জ্বেলে রেখেছেন শিবনারায়ণ চন্দরপল।মাত্র ৪০ রানেই ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ১৬১ রানের জুটি গড়েছিলেন এডওয়ার্ড ও চন্দরপল। ২০১ রানের মাথায় হরভজনের বলে উইকেটে পেছনে ধরা পড়েন এডওয়ার্ড। এরপর দ্রুত সাজঘরে ফেরেন মারলন স্যামুয়েলস ও কার্লটন বাফ। উইন্ডিজের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২২৩ রান। দিনশেষে চন্দরপলের সঙ্গে অপরাজিত আছেন অধিনায়ক ড্যারেন স্যামি। এখন হার এড়াতে বড় একটা জুটি গড়ার কোনো বিকল্প নেই ওয়েস্ট ইন্ডিজের সামনে। অন্যদিকে আজ দ্রুত উইন্ডিজকে গুটিয়ে দিতে পারলে সিরিজে দ্বিতীয় জয়টিও তুলে নিতে পারবে সফরকারী ভারত। রয়টার্স।