প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিম্বাবুয়ে কি আসছে পাকিস্তানে? উত্তরটা এখনো অজানা। পরশু মাঝরাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আবারও দাবি করেছে জিম্বাবুয়ে নিশ্চিত করেছে সফর। ১৯ মে লাহোরে পৌঁছাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল—এমন খবরও দিয়েছে পিসিবি। কাল তো টিকিট বিক্রিই শুরু হয়ে গেছে। লাহোরের বিভিন্ন জায়গায় লাইন ধরে টিকিট কিনতে দেখা গেছে ভক্তদের। কিন্তু পিসিবি দাবি করলেও জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) এখনো সরাসরি গণমাধ্যমকে কিছু জানায়নি। জেডসির ওয়েবসাইট দেখাচ্ছে কিছুই চূড়ান্ত হয়নি, সফর নিয়ে এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে জেডসি। এএফপি, ক্রিকইনফো।