এখনো বেকহাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কদিন আগেই খবর এসেছিল বাজারমূল্যে সবার ওপরেই আছেন ডেভিড বেকহাম। ফ্রান্স ফুটবল জানিয়েছে, বেকহাম বাকিদের ছাড়িয়ে গেছেন বার্ষিক আয়েও। এই মৌসুমে তাঁর আয় হবে ৩ কোটি ৬০ লাখ ইউরো। এর মধ্যে বেতন ও বোনাস থেকে আসবে ৩০ লাখ। বাকি ৩ কোটি ৩০ লাখ বিজ্ঞাপন ও অন্যান্য খাত থেকে। মেসি অবশ্য ৩ কোটি ৫০ লাখ ইউরো নিয়ে বেকহামের ঘাড়েই নিঃশ্বাস ফেলছেন। মেসির যদিও বেতন ও বোনাসের অঙ্কটা অবশ্য বেশি, ১ কোটি ৩০ লাখ ইউরো। তিনে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর আয় ৩ কোটি ইউরো। ওয়েবসাইট।