এখনো সেরা সাকিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সিরিজ হেরেছে ৩-০ ব্যবধানে। এক ম্যাচেও দাঁড়াতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। সিরিজে যা অর্জন পুরোটাই বোলারদের বিশেষ করে স্পিনারদের হাত ধরে পাওয়া, যার প্রতিফলন সর্বশেষ প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে। ৯২ রানে ৪ উইকেট নিয়ে বোলিংয়ে তিন ধাপ এগিয়েছেন সাকিব আল হাসান। ১০ থেকে উঠে এসেছেন ৭-এ। ধরে রেখেছেন ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিয়ের শ্রেষ্ঠত্বও।তবে সাকিবের (৪২০) ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ (৪০৭)। ব্যাটিং-বোলিং দুটোই উদ্বোধন করা হাফিজ শেন ওয়াটসনকে টপকে এখন এই তালিকার দুইয়ে। এসে গেছেন বোলিং তালিকার দুইয়েও। ছয় ধাপ এগোনো হাফিজের সামনে এখন সতীর্থ সাঈদ আজমল। ব্যাটিংয়ে বাংলাদেশের সেরা দুই সাকিব (২৩) ও তামিম (৩৭)। যদিও সাকিব ২ ধাপ এবং তামিম ৩ ধাপ পিছিয়েছেন। তথ্যসূত্র: ওয়েবসাইট।