এখনো ‘শচীনের মতো’ পুনর্জন্মের অপেক্ষায় পন্টিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনের কথাটা প্রথম প্রকাশ করেছিলেন এ বছরের শুরুর দিকে অনুষ্ঠিত বিশ্বকাপ চলার সময়। বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায়ের দিনে রিকি পন্টিং জানিয়েছিলেন, ‘শচীনের মতো’ পুনর্জন্ম চান তিনি। ঘরের মাঠে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টের আগ মুহূর্তে অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক আজ আরেকবার জানিয়েছেন, এখনো শচীনের মতো পুনর্জন্মের অপেক্ষায় তিনি।২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট দিয়ে শুরু হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচের টেস্ট সিরিজ। উদ্বোধনী টেস্টেই মাঠের লড়াইয়ে দেখা যাবে শচীন ও পন্টিংকে।টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক শচীন টেন্ডুলকার। একটা সেঞ্চুরি পেলেই শততম সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়বেন লিটল মাস্টার। অন্যদিকে সময়টা খারাপ যাচ্ছে রিকি পন্টিংয়ের। ক্যারিয়ার বাঁচাতেই এখন একটা সেঞ্চুরি দরকার গত সোমবার ৩৭-এ পা দেওয়া এই তারকা ব্যাটসম্যানের। ওয়েবসাইট।