প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় ১২০ কোটি মানুষের দেশ। তাদের বেশির ভাগের কাছেই তিনি ‘ক্রিকেট-ঈশ্বর’। সুতরাং শচীন টেন্ডুলকারকে নিয়ে মাতামাতি অন্য সবার চেয়ে একটু বেশি হওয়াই স্বাভাবিক। তার ওপর আবার কিছুদিন আগে সবাইকে আবেগে ভাসিয়ে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন টেন্ডুলকার। সে সময় তাঁকে নিয়ে যে মাতামাতি হয়েছে তারই প্রভাব পড়েছে ‘গুগল ইন্ডিয়া’র জরিপে। দেখা যাচ্ছে, এ বছর ইন্টারনেটে ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে টেন্ডুলকারের নাম। গুগল সার্চের দিক থেকে ক্রীড়াবিদদের মধ্যে টেন্ডুলকারের পরেই আছেন সাবেক ভারতীয় অ্যাথলেট মিলখা সিং, মহেন্দ্র সিং ধোনি, লিওনেল মেসি, রজার ফেদেরার ও সানিয়া মির্জারা। ওয়েবসাইট।