এখানেও ট্রট-ব্রড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ড-পাকিস্তান লর্ডস টেস্টে জোনাথন ট্রট ও স্টুয়ার্ট ব্রডের ৩৩২ রান অষ্টম উইকেটে সর্বোচ্চ জুটি হিসেবে ঠাঁই করে নিয়েছে রেকর্ড বইয়ে। তাঁদের সে কীর্তি জায়গা করে নিয়েছে রেকর্ড বইয়ের আরও একটা পাতায়। লর্ডস টেস্টের মোট ৬৬৭ রানের ৪৯.৭৮ শতাংশই এসেছে তাঁদের ব্যাট থেকে। এটা এক টেস্টে মোট রানে কোনো জুটির সর্বোচ্চ অবদান। ট্রট-ব্রডের আগে এই রেকর্ডের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার জ্যাক রুডলফ-বোটা ডিপেনার। ২০০২-০৩ মৌসুমে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তাঁদের জুটিটি ছিল ৪২৯ রানের। শতাংশের হিসাবে যা ওই টেস্টের মোট রানের ৪৮.৭৫। রুডলফ-ডিপেনারের জুটিটির বাইরে ওই টেস্টে উঠেছিল ৪৫১ রান। এই তালিকার তিন নম্বরে মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার রেকর্ড সেই ৬২৪ রানের জুটি। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলম্বো টেস্টে মোট রানে এই জুটির অবদান ছিল ৪৫.৯২ শতাংশ। মোট ১৩৫৯ রানের টেস্টে এই জুটির বাইরে রান হয়েছিল ৭৩৫।