এখানেও ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোনাল্ড ট্রাম্প অভাগা কি না ঠিক বলা যাচ্ছে না। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের এই প্রার্থী যেদিকে চাইছেন, সেদিকেই যেন সাগর শুকিয়ে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের কাছে বিতর্কে হেরেছেন, এবার খেলোয়াড়েরাও ধুয়ে দিচ্ছেন ট্রাম্পকে। কিন্তু হঠাৎ খেলার জগতের লোকেরা খেপলেন কেন? ট্রাম্প মেয়েদের নিয়ে কথা বলেই পড়েছেন বিপদে। মেয়েরা শুধু ড্রেসিংরুমের মতো ফালতু কথা বলে—এমন একটা অডিও রেকর্ড ফাঁস হয়ে গেছে। বেসবল খেলোয়াড় শন ডুলিটল টুইট করেছেন, ‘সারা জীবন ড্রেসিংরুমেই কাটিয়েছি, এখানে শুধু ফালতু কথা হয় বলে মনে হয় না।’ টেনিস কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা তো সরাসরি বলেছেন, ট্রাম্প একজন অপরাধী। ন্যাশনাল ফুটবল লিগের জ্যাকব টামে বলেছেন, ট্রাম্প যেন তাঁর কথা প্রত্যাহার করে নেন। এএফপি।