প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন মুত্তিয়া মুরালিধরন। সঙ্গে নিয়ে যাচ্ছেন অজস্র সোনালি রেকর্ড। বোলিংয়ের প্রধান সব রেকর্ড যে তাঁর দখলে! তবে শ্রীলঙ্কান অফ স্পিনারের রেকর্ডের ঝুলিতে কিন্তু থাকছে অপ্রিয় একটা রেকর্ডও—টেস্টে সবচেয়ে বেশি ইনিংসে এক শর বেশি রান দেওয়া। আজ থেকে শুরু কলম্বো টেস্টের আগ পর্যন্ত সর্বোচ্চ ৬০ ইনিংসে তিনি ১০০-র বেশি রান হজম করেছেন। দ্বিতীয় স্থানে থাকা ভারতের অনিল কুম্বলে দিয়েছেন ৫৭ ইনিংসে। যাঁর সঙ্গে সর্বোচ্চ উইকেটের লড়াইটা দারুণ জমেছিল মুরালির, সেই শেন ওয়ার্ন দিয়েছেন ৪০ বার। মুরালির আরও অনেক রেকর্ডের মতো অপ্রত্যাশিত এই রেকর্ডটাও হয়তো ভাঙবে না কোনো দিন। কারণ এখনকার সক্রিয় টেস্ট বোলারদের মধ্যে সবচেয়ে ‘কাছাকাছি’ আছেন দানিশ কানেরিয়া আর হরভজন সিং। তার পরও ইনিংসে এক শর বেশি রান কানেরিয়া দিয়েছেন ৩৮ রান, হরভজন ৩৫ বার।