এখানেও নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে ইতালি ডিফেন্ডার জর্জো কিয়েলিনিকে কামড়ে দিয়ে বাস্তব জীবনে চার মাসের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন লুইস সুয়ারেজ। বার্সেলোনার উরুগুয়ের স্ট্রাইকারের নিষেধাজ্ঞা এবার ঢুকে গেল ভিডিও গেমেও। ফিফা ১৫ ভিডিও গেমেও তাঁর নিষেধাজ্ঞা সংযোজন করা হয়েছে! এখানেও দেখানো হয়েছে, ২৬ অক্টোবরের আগে সুয়ারেজকে পাওয়া যাবে না। তবে বার্সেলোনার হয়ে এখনো তাঁর সঙ্গে মৌলিক খেলাটা খেলতে পারবেন। কিন্তু যদি ম্যাচ ডে হয়, তাঁকে দেখানো হবে রিজার্ভ তালিকায় এবং নিষিদ্ধ! ভিডিও গেমে নিষিদ্ধ তালিকায় সুয়ারেজই সর্বশেষ সর্বোচ্চ পর্যায়ের ক্রীড়াবিদ। তাঁর আগের নামটি এই বসন্তেই ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে পুরো মৌসুমের জন্য নিষিদ্ধ হওয়া বেসবল খেলোয়াড় অ্যালেক্স রদ্রিগেজ। ফক্সস্পোর্টস।