এখানেও নেই রাইডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানশালায় গিয়ে দলীয় শৃঙ্খলাভঙ্গের মাশুল দিয়েই যেতে হচ্ছে জেসি রাইডারকে। পানশালায় যাওয়ার খেসারত দিয়ে ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে জায়গা হারিয়েছেন। নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও জায়গা পেলেন না ‘ব্যাডবয়’।
রাইডারের জায়গায় নির্বাচিত হয়েছেন কেন উইলিয়ামসন। যিনি সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০১২ সালে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপে। ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটি যেহেতু বাংলাদেশে হবে, তাই কন্ডিশনের কথা ভেবে স্পিনার নিয়েছে নিউজিল্যান্ড। দুর্দান্ত একটা গ্রীষ্ম কাটানোর পুরস্কার হিসেবে বাংলাদেশগামী দলে জায়গা করে নিয়েছেন স্পিনিং অলরাউন্ডার অ্যান্টন ডেভচিচ, পেসার ট্রেন্ট বোল্ট ও বাঁহাতি স্পিনার রনি হিরা। এএফপি।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, মার্টিন গাপটিল, মিচেল ম্যাকলেনাহান, নাথান ম্যাককালাম, কলিন মানরো, জিমি নিশাম, লুক রনকি (উইকেটকিপার), কেন উইলিয়ামসন, টিম সাউদি, রস টেলর, অ্যান্টন ডেভচিচ, ট্রেন্ট বোল্ট, রনি হিরা, কাইল মিলস।