প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ বছর বয়সেই যা পেয়ে গেছেন, সেটা অনেক গায়ক সারা জীবনেও পান না। জাস্টিন বিবারের অনেক অর্জন আছে, কিন্তু ফুটবলে কিছু করার কথা বোধ হয় স্বপ্নেও ভাবেননি। কানাডিয়ান এই গায়ক সেটা নিজের অজান্তেই করে ফেলেছেন। ইংল্যান্ডের তৃতীয় বিভাগের দল সাউথএন্ড ইউনাইটেডের রায়ান লেনার্ডই ব্যাপারটা সবচেয়ে ভালো বলতে পারবেন। ১৭ ম্যাচে গোল পাননি এই অ্যাটাকিং মিডফিল্ডার। অথচ গত চার ম্যাচেই ৮ গোল করে এখন উড়ছেন। রহস্যটা কী? কৃতিত্বটা দিচ্ছেন বিবারকেই। ড্রেসিংরুমে বিবারের গান বাজানোর পর থেকেই নাকি হঠাৎ করে গোলের দেখা পাওয়া শুরু করেছেন। বিবারে লেনার্ড এতটাই বুঁদ যে গোলের পর এই গায়কের মতো নেচে উদ্যাপনও শুরু করে দিয়েছেন। এরই মধ্যে টুইটার থেকে বিবারও ব্যাপারটা জেনে গেছেন। ইএসপিএন।