এখানেও ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোপা লড়াই শুরু হতে অপেক্ষা আর মাত্র কয়েক দিনের। তবে মাঠে নামার আগেই একটা জায়গায় সবাইকে টেক্কা দিয়ে রাখল স্বাগতিক ব্রাজিল। বিশ্বকাপের ৩২ দলের মধ্যে টুইটারে ব্রাজিলের অনুসারী সবচেয়ে বেশি। সেলেসাওদের অফিশিয়াল অ্যাকাউন্টে অনুসারী ১৪ লাখ ৯ হাজার ৮২২ জন। বিস্ময়করভাবে ব্রাজিলের চেয়ে হাজার খানেক অনুসারী কম নিয়ে দ্বিতীয় স্থানে মেক্সিকো। তৃতীয় স্থানে থাকা কলম্বিয়া দলের অনুসারী ৭ লাখ, ৬৫ হাজার ৮৪৭ জন। দল হিসেবে ব্রাজিল এগিয়ে থাকলেও একক ফুটবলার হিসেবে শীর্ষস্থানটা অনেক দিন ধরেই ক্রিস্টিয়ানো রোনালদোর। টুইটারে পর্তুগিজ অধিনায়কের অনুসারী আড়াই কোটিরও বেশি। এক কোটির কিছু বেশি অনুসারী নিয়ে তাঁর পরই আছেন নেইমার। ওয়েবসাইট।