প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলকে ছাড়াই শুরু হয়ে গেছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। মূল পর্বের মতো বাছাইপর্বেও এই দলটির নামের পাশে অনেক রেকর্ড। বাছাইপবের্র ৯২ ম্যাচে রেকর্ড ১৯৯টি গোল করেছে ব্রাজিল। ম্যাচপ্রতি গোলের হারের রেকর্ডটিও তাদের (২.১৬)। ১৯৭৭ থেকে ১৯৮৫ পর্যন্ত বাছাইপর্বে রেকর্ড টানা আট ম্যাচ জিতেছিল ব্রাজিল। ১৯৫৪ থেকে ১৯৯৩ পর্যন্ত টানা ৩১ ম্যাচে অপরাজিতও ছিল তারা। লা পাজে বলিভিয়ার কাছে হারে থামে এই রেকর্ডটি। অবশ্য বাছাইপর্বে আর্জেন্টিনার রেকর্ডও কম নয়। ১৯৯৭ থেকে ২০০৪ পর্যন্ত টানা ২৫ ম্যাচে গোল করেছিল আর্জেন্টিনা। বাছাইপর্বে সবচেয়ে বেশি গোল করার ব্যক্তিগত রেকর্ডটিও এক আর্জেন্টাইনের। হারনান ক্রেসপোর ১৯ গোল।