এখানেও লা লিগার জয়জয়কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যালন ডি’অরের রাতে ঘোষিত ফিফা বর্ষসেরা দলটার ১১ জনই ছিল লা লিগার। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার ওয়েবসাইটের সেরা একাদশেও লা লিগার জয়জয়কার। উয়েফা ডট কমে পাঠকের ভোটে নির্বাচিত সেরা একাদশের আটজনই খেলেন দুই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনায়। বাকি তিনজন সিরি ‘আ’, বুন্দেসলিগা ও ফ্রেঞ্চ লিগ ওয়ানের। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কোনো ফুটবলারের জায়গা হয়নি এখানেও। গত ১২ বছরে এটি ঘটল এই প্রথম।প্রায় ৫৩ লাখ ভোট পড়েছে এবার, গত বছরের চেয়ে যেটি প্রায় ২০ শতাংশ বেশি। ভোটারদের প্রতি চারজনের তিনজনের ভোট পেয়েছেন স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। দেশ হিসেবে সবচেয়ে বেশি পাঁচজন খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইউরোজয়ী স্পেন দল থেকেই। ভোটারদের পছন্দ ৪-৪-২ ফর্মেশন। রয়টার্স।উয়েফা ডট কমের সেরা একাদশইকার ক্যাসিয়াস (রিয়াল মাদ্রিদ), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), জেরার্ড পিকে (বার্সেলোনা), থিয়াগো সিলভা (এসি মিলান/পিএসজি), ফিলিপ লাম (বায়ার্ন মিউনিখ), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা), জাভি হার্নান্দেজ (বার্সেলোনা), আন্দ্রেয়া পিরলো (জুভেন্টাস), মেসুত ওজিল (রিয়াল মাদ্রিদ), লিওনেল মেসি (বার্সেলোনা) ও ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ)।