এখানেও শীর্ষে রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

একের পর এক নিজেকে যেন নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ব্যালন ডি’অর জয়, চ্যাম্পিয়নস লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড তারপর রিয়াল মাদ্রিদের হয়ে বহু আরাধ্য লা ডেসিমা। এসব কীর্তিই পর্তুগিজ যুবরাজকে করে তুলেছে ফুটবল বাজারের সবচেয়ে কাঙ্ক্ষিত একজন। ক্রীড়া বাজারবিষয়ক গবেষণা সংস্থা রেপুকম-এর জরিপে বিশ্বের সবচেয়ে বিপণনযোগ্য ফুটবলার হয়েছেন তিনি। এখানেও পেছনে ফেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসিকে। এই দুজনের পর তৃতীয় স্থানে আছেন বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে।
গবেষণায় ফুটবলারদের সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার পাশাপাশি বিবেচনায় নেওয়া হয়েছে তাঁর বৈশ্বিক পরিচিতি, বাজারমূল্যসহ আরও কতগুলো সূচক। রোনালদোর যেমন ফেসবুক পেজে ৮ কোটি ২০ লাখ লাইক ও টুইটারে ২ কোটি ৬০ লাখ অনুসারী। সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধি প্রায় ৬ হাজার ৫০০ মানুষের মধ্যে জরিপে দেখা গেছে, শতকরা প্রায় ৮৩.৮৭ জন ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে জানেন। যেকোনো পণ্যের দূত হিসেবে তাঁকে পাওয়া তাই স্বপ্নের মতো বলে মনে করেন রেপুকমের প্রধান নির্বাহী পল স্মিথ, ‘দলের জন্য সে যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ একটা ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে।’ ওয়েবসাইট।

সবচেয়ে বিপণনযোগ্য ১০ ফুটবলার
ফুটবলার পয়েন্ট পরিচিতি(%) ফেসবুক লাইক টুইটার-অনুসারী
১ রোনালদো ৭৯.৪৯ ৮৩.৮৭ ৮ কোটি ২০ লাখ ২ কোটি ৬০ লাখ
২ মেসি ৭৫.৮৭ ৭৬.০৭ ৫ কোটি ৭০ লাখ ২০ লাখ
৩ পিকে ৬২.৯০ ৫৮.০৮ ১ কোটি ২০ লাখ ৮০ লাখ
৪ তোরেস ৬২.৬৯ ৫৯.৬৪ ৩০ লাখ ২০ লাখ
৫ রুনি ৫৯.৪৭ ৫৫.৮২ ২ কোটি ৯০ লাখ
৬ ইনিয়েস্তা ৫৯.৪৭ ৫২.৮২ ২ কোটি ৯০ লাখ
৭ নেইমার ৫৯.৩৬ ৫৩.৩৩ ২ কোটি ২০ লাখ ১ কোটি ১০ লাখ
৮ ক্যাসিয়াস ৫৯.০৯ ৪৯.৪৩ ১ কোটি ৮০ লাখ ১০ লাখ
৯ ইব্রাহিমোভিচ ৫৯.০৭ ৫৫.৮১ ১ কোটি ৫০ লাখ ১০ লাখ
১০ অঁরি ৫৭.৫৬ ৫১.৬২ ১ কোটি ৬০ লাখ ৩ লাখ