এগারো শহরে রাশিয়া বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাভ হলো মস্কোর। ক্ষতি হলো ক্রাসনোদার ও ইয়ারোস্লাভলের। ২০১৮ বিশ্বকাপে রাজধানী মস্কোর দুটি ভেন্যু ঠাঁই পেয়েছে। বিবেচনায় থাকলেও শেষ পর্যন্ত আয়োজক শহরের তালিকা থেকে বাদ গেছে ক্রাসনোদার ও ইয়ারোস্লাভলের নাম। সব মিলিয়ে ১১টি শহরের ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে রাশিয়া বিশ্বকাপ। ভেন্যু হিসেবে নির্বাচিত হওয়া অন্যান্য শহরগুলো হলো সেন্ট পিটার্সবার্গ, কলিনিনগ্রাদ, ঝিনি নভগোরোদ, কাজান, সামারা, ভলগোগ্রাদ, রোস্তভ, সোচি এবং ইয়েকাতেরিনবার্গ। ফাইনাল হবে ৯০ হাজার আসনের লুঝনিকি স্টেডিয়ামে। রয়টার্স।