প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাতিন আমেরিকা ৪: ৫ ইউরোপ। এখন পর্যন্ত ফিফা ক্লাব বিশ্বকাপে শিরোপা-সংখ্যায় এগিয়ে আছে ইউরোপ। ২০০০ সালে প্রথম প্রতিযোগিতার শিরোপা জেতে অবশ্য ব্রাজিলের করিন্থিয়ানস। গতবারের টুর্নামেন্টে চেলসিকে হারিয়ে জয়ী হয় করিন্থিয়ানসই। ব্রাজিলের এই দলের মতো দুবার শিরোপা জিতেছে বার্সেলোনাও, ২০০৯ ও ২০১১ সালে। ইতালির দুই ক্লাব ইন্টার মিলান ও এসি মিলান জিতেছে একবার করে। একবার জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেডও। আর ব্রাজিলের অন্য দুই শিরোপাজয়ী সাও পাওলো ও ইন্টারন্যাসিওনাল। ইউরোপ ও লাতিন আমেরিকার বাইরে ফাইনালে খেলতে পেরেছে একটা দলই—কঙ্গোর টিপি মাজেম্বে। তবে ২০১০ সালে হেরে যায় তারা ইন্টারের কাছে।