এগিয়ে গেল ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয় দিয়েই ন্যাটওয়েস্ট সিরিজটা শুরু করল ইংল্যান্ড। কাল লর্ডসে অস্ট্রেলিয়াকে ১৫ রানে হারিয়েছে স্বাগতিকেরা। লক্ষ্য ছিল ২৭৩ রান, সফরকারীরা ৫০ ওভারে ৯ উইকেটে করতে পারে ২৫৭ রান। ডেভিড ওয়ার্নার (৫৬) ও অধিনায়ক মাইকেল ক্লার্ক (৬১) ছাড়া বলার মতো রান করতে পারেননি অন্য কেউ। ইংল্যান্ডের চার পেসার জিমি অ্যান্ডারসন, স্টিভেন ফিন, টিম ব্রেসনান ও স্টুয়ার্ট ব্রড প্রত্যেকে নিয়েছেন দুটি করে উইকেট।ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়ানদের চিন্তা ছিল ইংল্যান্ডের প্রথম তিন ব্যাটসম্যানকে নিয়েই। অ্যালিস্টার কুক, ইয়ান বেল ও জোনাথন ট্রটকে ফেরাতে পারলেই হয়! অনভিজ্ঞ মিডল অর্ডার নিয়ে তাহলেই বিপদে পড়ে যাবে পাঁচ বোলার নিয়ে মাঠে নামা ইংলিশরা! কিন্তু অস্ট্রেলীয়রা ভুলে গিয়েছিল, মিডল অর্ডারে এউইন মরগান নামে একজন আছেন।ভুলে যাওয়া সেই মরগানই কাল লর্ডসের প্রথম ওয়ানডেতে বড় রান এনে দিয়েছেন ইংল্যান্ডকে। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে অলস সময় কাটানো এই ব্যাটসম্যান করেছেন ইনিংস-সর্বোচ্চ অপরাজিত ৮৯ রান, যা মাত্র ৬৩ বলে সাজানো ৫ চার ও ৪ ছয়ে। হয়েছেন ম্যাচসেরা। ইংল্যান্ডের ইনিংসের আরেকটি ফিফটি করেছেন ওয়ানডাউন ব্যাটসম্যান ট্রট (৫৪)। দুই ওপেনার কুক ও বেল করেছেন যথাক্রমে ৪১ ও ৪১ রান। ৫০ ওভারে ইংল্যান্ড করেছে ৫ উইকেটে ২৭২ রান। টস জিতে ফিল্ডিং বেছে নেওয়া অস্ট্রেলিয়ার শুরুতেই চেপে ধরেছিল ইংল্যান্ডকে। কুক ও বেল উদ্বোধনী জুটিতে ওভারপ্রতি ৪.৩৫ গড়ে ৭৪ রান করলেও ইনিংসের শুরুতে রান তুলতে হাঁসফাঁস করতে হয়েছে তাঁদের। প্রথম ৫ ওভারে মাত্র ১১ রান তুলতে পারে এই জুটি। অস্ট্রেলিয়ার পাঁচ বোলার প্রত্যেকেই নিয়েছেন একটি করে উইকেট। ওয়েবসাইট।