এগিয়ে গেল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার মাটিতে মুখোমুখি লড়াইয়ে স্বাগতিকদের চেয়ে বেশি জয় আছে একমাত্র পাকিস্তানের। সেই রেকর্ড আরেকটু সমৃদ্ধ হলো গতকাল। প্রথম ওয়ানডে ৬ উইকেটে জিতে পাঁচ ম্যাচ সিরিজে এগিয়ে গেছে পাকিস্তান।চার দফা বৃষ্টিতে ৪২ ওভারে নেমে আসা ম্যাচে টসজয়ী শ্রীলঙ্কা তুলতে পেরেছিল ৮ উইকেটে ১৩৫ রান। ৫৬ রানে ৬ উইকেট হারানো দলকে খানিকটা লড়াইয়ের মতো রান এনে দেন থিরিমান্নে (৪২*), পেরেরা (১৭) ও কুলাসেকারা (১৮)। উমর গুল এবং পাঁচ বছর পর ওয়ানডে খেলতে নামা সামি পেয়েছেন ৩টি করে উইকেট, মোহাম্মদ হাফিজ দুটি। ওয়েবসাইট।শততম ওয়ানডে খেলতে নামা হাফিজ এরপর ব্যাট হাতেও পেয়েছেন রান। বৃষ্টি আইনে পাকিস্তানের লক্ষ্য ১ রান কমে হয় শ্রীলঙ্কার রানের সমান। ২৭ রানে ২ উইকেট হারালেও হাফিজ (৩৭), মিসবাহ (৩০) ও উমর আকমল (৩৬*) পাকিস্তানকে জয় এনে দেন ৪৭ বল বাকি থাকতেই।