এগিয়ে গেল ম্যান সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমের শুরুতে মাঠে নামলেই পাচ্ছিলেন গোল। সেই এডিন জেকো হঠাৎ করেই যেন গোল করা ভুলে যান! অবশেষে দুই মাসের মধ্যে নিজের প্রথম গোলটি করলেন ম্যানচেস্টার সিটির সার্বিয়ান স্ট্রাইকার। পরশু তাঁর গোলেই উইগানের মাঠ থেকে ম্যান সিটি ফিরল ১-০ গোলের জয় নিয়ে। এই জয় নগর-প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে সিটিকে এগিয়ে দিল তিন পয়েন্টে। ২১ ম্যাচে সিটির পয়েন্ট ৫১, ম্যানইউর ৪৮।ইতালিতে নিচু সারির দল বোলোনিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে শীর্ষ দল জুভেন্টাসের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে পড়েছে নাপোলি। এএফপি।