এগিয়ে চলেছেন দেবরাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দাবার নবম রাউন্ড শেষে সাড়ে সাত পয়েন্ট নিয়ে শীর্ষে দেবরাজ চ্যাটার্জি। সাত পয়েন্ট নিয়ে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ দ্বিতীয় স্থানে। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে। অলিম্পিক ভবনে কাল নবম রাউন্ডে নিয়াজ জাবেদকে, জিয়া গোলাম মোস্তফাকে, আবু সুফিয়ান সিরাজুল কবিরকে, মাহতাবউদ্দিন আহমেদ তৈয়বুর রহমানকে এবং মেহেদি হাসান মোহাম্মদ জামালউদ্দিনকে হারিয়েছেন। দেবরাজ শেখ নাসির আহমেদের সঙ্গে এবং রিফাত মিনহাজ উদ্দিনের সঙ্গে ড্র করেছেন।