এগিয়ে রাজশাহী
জাতীয় লিগের দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন শেষেই সুবিধাজনক স্থানে রাজশাহী। ফতুল্লায় ধীমান ঘোষের ব্যাটিং এবং নাঈম ইসলাম (৫/৫০) ও আইজুল ইসলামের (৪/৪৭) বোলিংয়ে বরিশালকে চাপে ফেলে দিয়েছে রাজশাহী। ১৩ রানে ১ উইকেট নিয়ে দিন শেষ করা রাজশাহী এগিয়ে আছে ১৫৩ রানে। ৭ উইকেটে ২৫৩ রান নিয়ে দিন শুরু করা রাজশাহী বাকি ৩ উইকেটে করে আরও ৭১ রান, যার ৬১ রানই ধীমানের। প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের সর্বোচ্চ ১৪১ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন জাতীয় দলের সাবেক এই উইকেটরক্ষক। বরিশালের সোহাগ গাজী ৯১ রানে পেয়েছেন ৫ উইকেট। জবাবে নাঈমের ক্যারিয়ার-সেরা বোলিংয়ে বরিশালের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৮৪ রানে।চট্টগ্রামে রাজিন সালেহও খেলেছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের সর্বোচ্চ ইনিংস। তাঁর ১৪৬ এবং তাসামুল হক (৫৮) ও তাপস বৈশ্যর (৪৭) অবদানে ৩২০ রানে শেষ হয় সিলেটের প্রথম ইনিংস। ঢাকার মোহাম্মদ শরীফ ও মোশাররফ হোসেন পেয়েছেন ৩টি করে উইকেট। দিন শেষে ঢাকার রান ২ উইকেটে ১১০। ইলিয়াস সানি ৩৮ ও মার্শাল আইয়ুব ১২ রানে ব্যাটিং করছেন।রাজশাহী-বরিশালরাজশাহী: ১১০.২ ওভারে ৩২৪ (ধীমান ১৪১, জহুরুল ৪৬; সোহাগ ৫/৯১, আরাফাত ২/৪৭, তৌহিদুল ২/৫০) ও ৪ ওভারে ১৩/১ (রাহাত ১১, তারিকুল ১/০)। বরিশাল ১ম ইনিংস: ৬০.৫ ওভারে ১৮৪ (নুরুজ্জামান ৪৫, তারিকুল ৪২; নাঈম ৫/৫০, আইজুল ৪/৪৭)।ঢাকা-সিলেটসিলেট ১ম ইনিংস: ১৩৩ ওভারে ৩২০ (রাজিন ১৪৬, তাসামুল ৫৮, তাপস ৪৭; শরীফ ৩/৬৭, মোশাররফ ৩/৭৪)। ঢাকা ১ম ইনিংস: ৩৯ ওভারে ১১০/২ (উত্তম ৪৫, ইলিয়াস ব্যাটিং ৩৮; নাবিল ১/২০, সৈকত ১/৩৯)।