এগিয়ে রিয়াল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্নাব্যুতে আজ রাতে কী হবে, কে জানে। ম্যাচের আগে অন্তত একটা জায়গায় সমতায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ১০ ম্যাচে দুই দলই গোল করেছে ২৪টি। তবে সমতা এ পর্যন্তই, লা লিগায় ৮ পয়েন্ট পেছনে থাকা রিয়াল এখানে এগিয়ে বাকি সবকিছুতেই! বার্সার ৭ জয়ের বিপরীতে রিয়াল জিতেছে ৮ ম্যাচ। রিয়াল এখনো অপরাজিত, বার্সা হেরেছে একটিতে। গোলে শট নিয়েছে রিয়াল ৮৩টি ও বার্সা ৭৫টি। চিরপ্রতিদ্বন্দ্বীদের ৫১ কর্নারের বিপরীতে রিয়াল পেয়েছে ৬৭টি। সবকিছুতে যখন এগিয়ে, ফাউল করা ও কার্ড খাওয়াতে পিছিয়ে থাকবে কেন? এখানেও ‘এগিয়ে’ রিয়াল; ১২৪টি ফাউল করে ২৪টি হলুদ ও ২টি লাল কার্ড দেখেছে ৯ বারের চ্যাম্পিয়নরা। ফাউলের সেঞ্চুরি করেছে বার্সাও (১০২), হলুদ কার্ডও দেখতে হয়েছে ১০টি। তবে লাল কার্ড দেখেননি বার্সার কেউ।