এগিয়ে লিভারপুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই মৌসুমে কোনো ট্রফি দূরে থাক, চ্যাম্পিয়নস লিগেও খেলতে পারেনি। কিন্তু একটা জায়গায় ইউরোপে সবার ওপরে লিভারপুল। গড়ে প্রতি ম্যাচে লিভারপুলই গোলমুখী এবং পোস্টের বাইরে সবচেয়ে বেশি শট নিয়েছে (ম্যাচপ্রতি ১৮.৭টি)। দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ (১৮.৭), তৃতীয় জুভেন্টাস (১৮.৯)। তবে শুধু গোলমুখী শটের হিসাবে রিয়ালই সবার ওপরে, ম্যাচপ্রতি ৭.৯টি। বায়ার্ন দুইয়ে (৭.৫টি), জুভেন্টাস তিনে (৬.৮টি)। বল নিয়ন্ত্রণে সবাইকে পেছনে ফেলেছে বার্সেলোনা। ৬৯ শতাংশ সময়ই বল ছিল স্প্যানিশ চ্যাম্পিয়নদের নিয়ন্ত্রণে। বায়ার্ন (৬৩.৭%) ও আর্সেনাল (৫৮.২%) আছে দুই আর তিনে।