এগিয়েছে বিশ্ব হকি লিগের সূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় আগামী ৫ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা ছিল বিশ্ব হকি লিগের প্রথম পর্বের খেলা। কিন্তু এটি তিন দিন এগিয়ে এসেছে। বিশ্ব হকি লিগের ওয়েবসাইটে কাল প্রকাশিত নতুন সূচি অনুসারে ২ সেপ্টেম্বর বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার সঙ্গে, ৪ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ হংকংয়ের সঙ্গে। ৩ সেপ্টেম্বর মুখোমুখি হবে হংকং ও শ্রীলঙ্কা। সব ম্যাচই হবে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে।