এগিয়েছেন সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ১৯ ধাপ এগিয়েছেন সিদ্দিকুর। মালয়েশিয়ার সিআইএমবি ক্লাসিকের তৃতীয় রাউন্ডে কাল পারের চেয়ে ৩ শট কম খেলেছেন বাংলাদেশের এই গলফার। তিন রাউন্ড শেষে সিদ্দিকুরের স্কোর -২, অবস্থান ৩২ নম্বরে। এশিয়ান গলফারদের মধ্যে অবশ্য পঞ্চম স্থানে আছেন সিদ্দিকুর। ৭০ লাখ ডলারের এই টুর্নামেন্টে পারের চেয়ে ১২ শট কম খেলে যৌথভাবে শীর্ষে দুই মার্কিন গলফার ক্রিস স্ট্রাউড ও রায়ান মুর। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।