এজবাস্টনেও বৃষ্টির হানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল ব্যবধান বাড়ানো। ইংল্যান্ড চাইছিল ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে। কিন্তু এজবাস্টনে দুই দলেরই প্রতিপক্ষ হয়ে গেল ইংল্যান্ডের আবহাওয়া। প্রথম ওয়ানডে ভাসিয়ে দেওয়া বৃষ্টি আঘাত হানল কাল সিরিজের তৃতীয় ওয়ানডেতেও। টসে হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ড ১৫.১ ওভারে ৩ উইকেটে ৫৯ রান করার পরই বৃষ্টির হানা। এর পর থেকেই অঝোর বৃষ্টি। খেলা আর শুরু করাই গেল না। ফল তৃতীয় ম্যাচটাও পরিত্যক্ত।
দ্বিতীয় ওয়ানডেতে ৮৮ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। ক্রিকইনফো।