এজবাস্টনেও হোঁচট খেল ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীরেন্দর শেবাগ ইনজুরি কাটিয়ে ফিরলে বদলে যাবে ভারতীয় দলের চেহারা—অনেকেই এমনটা ভেবেছিলেন। সেই শেবাগ ইনজুরি কাটিয়ে অ্যাজবাস্টন টেস্টে ফিরলেন। তবে আউট হলেন প্রথম বলেই! বদলায়নি ভারতীয় দলের পুরোনো বিধ্বস্ত চেহারাও।এজবাস্টনে প্রথম ইনিংসে ২২৪ রান তুলতেই অলআউট হয়ে গেছে ভারত। ভারতীয়দের ইনিংস অবশ্য গুটিয়ে যেতে পারত আরও আগে। দলীয় শত রানেই প্রথম ৬টি উইকেট হারিয়ে বসে মহেন্দ্র সিং ধোনির দল। এখান থেকে ভারতের ইনিংস যে এই পর্যন্ত আসতে পেরেছে, এর কৃতিত্ব অধিনায়কের। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যেও ধোনি করেন ৭৭ রান। ইংল্যান্ডের হয়ে স্টুয়ার্ট ব্রড ও টিম ব্রেসনান প্রত্যেকে চারটি করে উইকেট শিকার করেন।প্রথম দুই টেস্টের দুটিতেই হেরেছে ভারত। এজবাস্টনে হারলে শুধু সিরিজ নয়, টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও ইংল্যান্ডের কাছে হারাতে হবে ভারতীয়দের। ওয়েবসাইট।