এটা কি অঘটন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি অভিধানে ‘আপসেট’ শব্দটির অর্থ দেওয়া আছে ‘স্থৈর্যচ্যুতি’, ‘বিপর্যয়’ এবং ‘খেলাধুলা ইত্যাদিতে অপ্রত্যাশিত ফল’। শুক্রবার রাতে কোস্টারিকা ১-০ গোলে ইতািলকে হারিয়ে যে কাজটা করেছে, তাকে আপসেটই বলা যেত, কিন্তু এই দলটাই তো কদিন আগে উরুগুয়েকে ৩-১ গোলে দমিয়ে সবাইকে চমক লাগায়। কোস্টারিকা যেটাকে অভ্যাস বানিয়ে ফেলেছে, তাকে কি আর অঘটন বা ‘খেলাধুলা ইত্যাদিতে অপ্রত্যাশিত ফল’ বলা যায়? বরং ইংল্যান্ডের বিপক্ষে বািক ম্যাচটিতে যদি কোস্টারিকা হারে, তবেই বর্তমান বিশ্বকাপের প্রসঙ্গে সেটা হবে একটা ‘অপ্রত্যাশিত ফল’।
প্রাক্-বিবেচনায় কোস্টারিকাকে কেউ হিসাবেই আনেনি। এখন তো মনে পড়া উচিত ওরা কোয়ালিফাইং পর্বে মেক্সিকোকে কী ঝামেলাতেই না ফেলেছিল। কোস্টারিকার খেলোয়াড়েরা খেলেন ইংলিশ, জার্মান, ডাচ, স্প্যানিশ, ডেনিশ, মার্কিন ইত্যাদি িলগে। ওঁদের সুঠাম খেলায়াড়দের দেখে মনেই হয় না তাঁরা কাউকে পরোয়া করেন বা স্নায়ুচাপে ভোগেন। যেমন উরুগুয়ের দিন, তেমনি ইতালির সঙ্গেও স্বাচ্ছন্দ্যে খেলেছেন। ফুটবল এভাবেই খেলতে হয়। ফুটবলের নাম আমরা দিয়েছি ‘দ্য বিউটিফুল গেম’। এই সৌন্দর্যের একটা প্রধান উপকরণ তো হতে হবে স্বাচ্ছন্দ্য ও সাবলীলতা, যা কোস্টারিকার খেলায় আছে পুরো মাত্রায়।
কোস্টারিকা যা করেছে, তাতে নিজ অবস্থান পরের নকআউট পর্বের জন্য পাকা তো হয়েছেই, একই সঙ্গে গ্রুপের অন্য তিন দল, যারা মিলে সাতবার বিশ্বকাপ জিতেছে, তাদের দুটি—উরুগুয়ে ও ইতালি এখন চরম অনিশ্চয়তায়, অন্য দল ইংল্যান্ডের সঙ্গে না খেলেই তাদের বিশ্বকাপ থেকে বিদায় করে দিয়েছে। গোলদাতা ব্রায়ান রুইজ ছাড়াও অন্য সতীর্থরা অত্যন্ত সুশৃঙ্খল নজরকাড়া খেলোয়াড়। বিশ্বকাপের পর এঁদের পেছনে বড় ক্লাবগুলো ছুটবেই।
আর ইতালি? সুনিশ্চিতভাবেই তাদের মনে পড়বে ১৯৬৬ বিশ্বকাপে উত্তর কোরিয়ার কাছে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নেওয়া। এবার অবশ্য এখনো সুযোগ আছে, কিন্তু সুয়ারেজ-অনুপ্রাণিত উরুগুয়ের বিপক্ষে ওদের সম্ভাবনা কতটা? মধ্যমণি পিরলো কি তাঁর শেষ অবস্থায়? আগামী কদিন এসব প্রশ্ন সবাইকে তাড়িয়ে বেড়াবে।
একই রাতে ফ্রান্স ৫-২ গোলে সুইজারল্যান্ডকে পিষে নিজ অবস্থান সংহত করল পরের রাউন্ডের জন্য, আর ইকুয়েডর হারাল হন্ডুরাসকে । করিম বেনজেমা আবারও গোল করে ব্যক্তিগত তালিকার শীর্ষে । তাঁর সম্ভাব্য দ্বিতীয় গোলটি বাতাসে থাকার সময় রেফারির শেষ বাঁশি বাজানো ১৯৭৮ বিশ্বকাপে ব্রাজিলের একটা গোল একইভাবে নাকচ হওয়ার কথা মনে করায়।
আগের দিন ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে উরুগুয়ে প্রতিযোগিতায় ফিরে এসেছে। দুটি গোলই সুয়ারেজের। তিন বিশ্বকাপের ১১ ম্যাচে ওয়েইন রুনির প্রথম গোল দেখল দুনিয়া। কপাল ভালো থাকলে আরও দু-একটি জুটত। একাধিক কারণে নজর কেড়েছে কলম্বিয়া-আইভরিকোস্টের খেলা। কলম্বিয়ার জেমস রদ্রিগেজ ও হুয়ান কিনতেরোর গোল দুটি ছিল উঁচু মানের, আরও মনে রাখার মতো ছিল শেষোক্তের এক লম্বা শট, যা গোল হয়নি, গোলকিপার অনেক কষ্টে ঠেকিয়েছেন । কলম্বিয়ার ভাবটা এই—ফ্যালকাও নেই তাতে কী? দ্বিতীয় রাউন্ড তো নিশ্চিত। একটা দেখার মতো গোল আসে পরাজিতদের জেরভিনহোর পা থেকে, চারজনকে কাটানোর পরে। এসবই তো ‘বিউটিফুল গেম’-এর মজা।
ইংলিশদের ওপর জমিয়ে রাখা অনেক ক্ষোভ আর আক্ষেপের জবাব দিয়েছেন পারফরম্যান্সে। তবে স্টিভেন জেরার্ডের বুক ভাঙায় হৃদয় ভেঙে গেছে লুইস সুরায়েজেরও। শুধু লিভারপুলে একসঙ্গে খেলেন বলেই নয়, দুজনের সম্পর্কও দারুণ। জেরার্ডের ভুল থেকে বল পেয়েই ইংলিশদের হারানো দ্বিতীয় গোলটি করেছিলেন সুয়ারেজ। স্বাভাবিকভাবেই সমালোচনার তির ইংলিশ অধিনায়কের দিকে। এটাই মানতে পারছেন না সুয়ারেজ, ‘যাদের সঙ্গে খেলেছি, তাদের মধ্যে ও-ই সেরা। ওটা ছিল স্রেফ দুর্ভাগ্যজনক একটি মুহূর্ত। স্টিভেন এত কষ্ট পেলে তা মোটেও সহ্য করতে পারি না। আমি ওকে বলেছি, ‘এগিয়ে যাও, এই ম্যাচ ভুলে যাও, তুমি এখনো সেরাদের একজন।’ ওয়েবসাইট।