এটা কি সার্কাস?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটা কি সার্কাস ধরনের কিছু? রিও অলিম্পিকে যাওয়ার আগে প্রশ্নটা শুনতে শুনতে দীপা কর্মকার রীতিমতো ক্লান্ত ছিলেন। যারা জিমন্যাস্টিকস আর সার্কাসের পার্থক্য বোঝে না, তাদের কী-ই বা বলবেন? অলিম্পিকে যাওয়ার আগে কতবার যে প্রশ্নটা শুনতে হয়েছে! সেখানে গিয়ে আরেকটু হলেই পদক পেয়ে গিয়েছিলেন। অল্পের জন্য চতুর্থ হয়েই ফিরতে হয়েছে। কিন্তু পুরো ভারতে বাঙালি কন্যার নামে জয়জয়কার। দীপা নিজেই জানাচ্ছেন, অলিম্পিকের আগে জিমন্যাস্টিকস নিয়ে কত ধরনের খোঁচা যে শুনতে হয়েছে! এখন অবশ্য সবাই তাঁকে একনামে চেনে। জিমন্যাস্টিকস সার্কাস জাতীয় কিছু কি না, সেই প্রশ্নও তাঁকে শুনতে হচ্ছে না। পদক না পেলেও ভারতবাসীর কাছে জিমন্যাস্টিকসকে চেনাতে পেরেছেন, এটাও তো অনেক! আইএএনএস।