এটিএফ অনূর্ধ্ব-১৪ টেনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যানলিন এটিএফ অনূর্ধ্ব-১৪ টেনিসে সবচেয়ে বেশি খেলোয়াড় স্বাগতিক বাংলাদেশের—১৮ জন। তবে রমনা টেনিস কমপ্লেক্সে কাল উদ্বোধনী দিনে ছেলেরা দাপট দেখালেও মেয়েরা ছিল ব্যর্থ। প্রথম রাউন্ডে ছেলেদের বিভাগে (একক) জিতেছেন দেলোয়ার হোসেন, মামুন ব্যাপারী, ইউ মং ও আখতার হোসেন। দ্বিতীয় রাউন্ডে ওঠা একমাত্র বাংলাদেশি ঝিলিক চাকমা। বিদেশিদের মধ্যে বালক এককে জয় পেয়েছেন ভারতের করন মেহতা, হংকংয়ের অং মেন হো। বালিকা এককে জিতেছেন সংযুক্ত আরব আমিরাতের পেরেরা ভিতিকা, হংকংয়ের ক্লারি ইউনকি ও ভারতের আবলি গোয়াহরি।