এটিএফ অনূর্ধ্ব-১৪ টেনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় আজ শুরু এটিএফ অনূর্ধ্ব-১৪ টেনিস। নয় দেশের ৫৭ খেলোয়াড় নিয়ে টুর্নামেন্ট হচ্ছে রমনা টেনিস কমপ্লেক্সে। স্থানীয় পৃষ্ঠপোষক পাওয়া যায়নি এবার। তবু কাল সংবাদ সম্মেলনে টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ দল ভালো করবে বলে আশাবাদী, ‘গত দুই বছর আমাদের ছেলেরা ভালো করলেও মেয়েরা ততটা ভালো খেলেনি। এবার আশা করছি, দুই বিভাগেই ভালো খেলবে ওরা।’বাংলাদেশ ডেভিস কাপ দলকে পৃষ্ঠপোষণা করছে টেনিস র‌্যাকেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাবোলাটের স্থানীয় এজেন্ট স্পোর্টস টাইম। বাবোলাট রাফায়েল নাদালেরও র‌্যাকেটের স্পনসর।