প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বালিকা এককের ফাইনালে ওঠায় শিরোপার স্বপ্ন নিশ্চয়ই দেখেছিল ফাবিহা লামিসা? কিন্তু শীর্ষ বাছাই শ্রীলঙ্কার আদিত্য করুনারত্নের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের কিশোরী। ৬-০, ৬-০ গেমে জিতে চ্যাম্পিয়ন হয়েছে করুনারত্নে। রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে বালিকা এককের ফাইনাল হয়েছে গতকাল সকালে। এর আগে ফাইনালে ফিলিপাইনের মাইকেল ফ্রান্সিস ইলা ৬-৩, ৬-১ গেমে বাহরাইনের আলী দেওয়ানিকে হারিয়ে বালক এককের চ্যাম্পিয়ন হয়।