এটিপি মাস্টার্সে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় ইন্ডিয়ান ওয়েলস শিরোপা, পেশাদার ক্যারিয়ারের ৬০০তম জয়, মাস্টার্স জয়ের বিশ্ব রেকর্ড। পরশু হুয়ান মার্টিন দেল পোত্রোকে হারিয়েই একসঙ্গে অনেকগুলো অর্জনে নাম লেখালেন রাফায়েল নাদাল। এবারের ইন্ডিয়ান ওয়েলসের শিরোপাটা নাদালের ২২তম মাস্টার্স। মানমর্যাদায় গ্র্যান্ড স্লামগুলোর পরই এটিপি মাস্টার্সের অবস্থান। আর এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ে লাল দুর্গের রাজা পেছনে ফেলেছেন রজার ফেদেরারকে (২১টি)। ১৯৯০ সালে চালু হওয়ার পর ১৭টি মাস্টার্স জিতে তিনে আন্দ্রে আগাসি। এই সময়ের পুরুষ টেনিসের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ (১৩) আছেন চারে। পাঁচে সর্বকালের অন্যতম সেরা পিট সাম্প্রাস, তিনি জিতেছেন ১১টি মাস্টার্স।