প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যারেন স্যামি কী মনে করে কার্ক এডওয়ার্ডসের হাতে বল দিয়েছিলেন কে জানে! রামপলের অসুস্থতা, স্যামির নিজের বা ফিদেল এডওয়ার্ডসের সামান্য চোট নিশ্চয়ই মূল কারণ। তার পরও কার্ক এডওয়ার্ডসকে বেছে নেওয়া বিস্ময়করই, প্রথম শ্রেণীর ক্রিকেটেও যে আগে কখনো বোলিং করেননি ২৬ বছর বয়সী বারবাডিয়ান! টেস্ট ম্যাচেই প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম বলটা করার উদাহরণ কিন্তু খুব বেশি বিরল নয়। এডওয়ার্ডসের আগেও ১৮ জনের হয়েছে এই অভিজ্ঞতা। এর মধ্যে দক্ষিণ আফ্রিকারই আছেন ১১ জন। আছেন দুজন বাংলাদেশিও—মাশরাফি বিন মুর্তজা ও নাজমুল হোসেন। কিন্তু এডওয়ার্ডস অনন্য একটা জায়গায়। বাকি সবারই টেস্ট ক্রিকেট দিয়েই প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক। রেকর্ডটা তাই তাঁদের জন্য ছিল অবধারিত। কিন্তু এডওয়ার্ডস টেস্ট অভিষেকের আগেই খেলেছেন ২৬টি প্রথম শ্রেণীর ম্যাচ। তার পরও প্রথম বোলিংয়ের স্বাদ পেলেন টেস্টে!