এত অনুসারী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুগটা ইন্টারনেটে সামাজিক যোগাযোগের। ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রামে সব তারকাই সরব। ছবি পোস্ট করে বা টুইট করে ভক্তদের সঙ্গে অনেকেই প্রিয় মুহূর্ত ভাগাভাগি করেন। ক্রিস্টিয়ানো রোনালদো এ ক্ষেত্রে বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে। ফেসবুকে নয় কোটির বেশি লাইক ছিল রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ডের। পরশু টুইটারে তাঁর অনুসারী ছাড়িয়ে গেল তিন কোটির মাইলফলক। সবচেয়ে বেশি অনুসারী-সংবলিত টুইটার অ্যাকাউন্টের তালিকায় রোনালদো আছেন ১৩ নম্বরে। তবে ক্রীড়াজগতের বাকি সবাই তাঁর চেয়ে পিছিয়ে। রোনালদোরই সাবেক সতীর্থ কাকা আছেন দুয়ে, তাঁর অনুসারী দুই কোটির কিছু বেশি। বাস্কেটবল তারকা লেব্রন জেমসের দেড় কোটির কাছাকাছি, আছেন চারে। এর পরেই দুই ব্রাজিলিয়ান নেইমার (এক কোটি ৪০ লাখ) ও রোনালদিনহো (এক কোটি সাত লাখ)। ভাবছেন মেসি কই? বার্সেলোনার ফরোয়ার্ডের কিন্তু অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট নেই। ইএসপিএন।