প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুদলের মিলিত রান ৩২৪। অলআউট দুদলই। পরশুর ভারত-পাকিস্তান সিরিজের শেষ ওয়ানডেটা স্থান পেয়েছে রেকর্ড বইয়ে। দুদলই অলআউট হয়েছে ভারত-পাকিস্তানের এমন ম্যাচে দ্বিতীয় সর্বনিম্ন রান দেখেছে দিল্লি। সর্বনিম্ন রানের ম্যাচটা হয়েছিল ১৯৮৫ সালের ২২ মার্চ শারজায়। প্রথমে ব্যাট করে ভারত অলআউট হয়েছিল ১২৫ রানে। এরপর পাকিস্তানকে ৮৭ রানে অলআউট করে ৩৮ রানের অবিশ্বাস্য জয় পেয়েছিল কপিল দেবের ভারত। ওই ম্যাচে মোট রান উঠেছিল ২১২। প্রায় ২১ বছর পর রেকর্ড ভেঙে দেয় হারারের জিম্বাবুয়ে-কেনিয়া ম্যাচের ২০৩ (১ মার্চ, ২০০৬)। কেনিয়াকে ১৩৪ রানে অলআউট করে দিয়ে জিম্বাবুয়ে নিজেরা গুটিয়ে গিয়েছিল মাত্র ৬৯ রানে। ৩৩১৬টি ওয়ানডেতে ২০ উইকেট পড়ার ঘটনাই আছে মাত্র ১৬১ বার।