প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিততে হলে করতে হবে ১৫০ রানেরও কম। এই অবস্থায় পরাজয় কম দেখেনি টেস্ট ম্যাচ। আবুধাবি টেস্টের আগে আরও ১৭ বার হয়েছে এমন ফল। মোট ১৮টি ঘটনার পাঁচটিতেই পরাজিত দলের নাম ইংল্যান্ড। তবে ইংল্যান্ডের ওপরেও আছে একটি দল—অস্ট্রেলিয়া। তারা এভাবে হেরেছে ছয়বার। সবচেয়ে কম রানের লক্ষ্য তাড়া করে হারের রেকর্ডটি ইংলিশদেরই। ১৮৮২ সালে ওভালে অস্ট্রেলিয়া মাত্র ৮৫ রানের লক্ষ্য দিয়েছিল স্বাগতিকদের। কিন্তু মাত্র ৭৭ রানেই অলআউট হয়ে ইংল্যান্ড হেরেছিল ৭ রানে। ১০০ রানের কম তাড়া করে পরাজয়ের উদাহরণ ওই একটিই। আর চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে তাদের লজ্জাজনক পরাজয়ই জন্ম দিয়েছিল অ্যাশেজের। ১৫০ রানের কম লিড ধরে রেখে সবচেয়ে বেশিও জিতেছে ইংল্যান্ড—৬ বার।