প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তীরে এসে তরি ডোবার অনুভূতি হলো বাংলাদেশের। কাল টি-টোয়েন্টিতে সবচেয়ে কম ব্যবধানে হারল দলটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই নিয়ে সাতবার ২ রানে হার-জিত নির্ধারিত হলো। ক্রিকেটের সংক্ষিপ্ততম এই সংস্করণে ১ রানের জয়-পরাজয় আছে আটটি। যার একটিকে আবার জিতেছে বাংলাদেশই। ২০১২ সালের ২০ জুলাই বেলফাস্টে ১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করা আইরিশরা থেমেছিল ১৪৫ রানে। ওই ম্যাচের শেষ বলে ছক্কা মেরেও দলকে জেতাতে পারেননি ট্রেন্ট জনস্টন।