এত কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৩ রানে আউট হয়ে দারুণ একটা সুযোগ হারালেন দিলশান। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটি হারানোর সঙ্গে হারিয়েছেন প্রথম শ্রীলঙ্কান হিসেবে লর্ডসে ডাবল সেঞ্চুরি করার গৌরবও। তবে লর্ডসে কোনো লঙ্কান ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংসটা এখন তাঁরই। ১৯৮৪ সালে সিদাথ ওয়েতিমুনি করেছিলেন ১৯০। এই দুই লঙ্কানসহ লর্ডসে ১৯০-এর ঘরে আউট হয়েছেন ৭ জন ব্যাটসম্যান। এর মধ্যে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইয়ান বেল আউট হয়েছিলেন ১৯৯ রান করে। শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের মধ্যে দিলশানের আগে টেস্টে ১৯০-এর ঘরে আউট হয়েছেন চারজন। এখানেও আছে একটি ১৯৯ (১৯৯৭ সালে ভারতের বিপক্ষে জয়াসুরিয়া)।